হরমুজের পাশে ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার করেছে ইরান

হরমুজের পাশে ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার করেছে ইরান

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ মে, ২০২৬, আপডেট ১৯:০০

হরমুজ প্রণালির পাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি সাইন পুনরুদ্ধার করেছে ইরান।

এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমেরিকার সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানিরা এখন ওই সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে।

এছাড়া কিছু মিসাইল সাইটেই লঞ্চ প্যাড আছে। যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে।

আমেরিকা ও দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন আমেরিকার গোয়েন্দারা।

দখলদার ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদি পাল্টা হামলা করে।

এরমাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা।

তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading