ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬, আপডেট ২৩:৩০

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটি বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটির করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাসও এ বৈঠকে ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading