সৌদি লিগের বর্ষসেরার দৌড়ে রোনালদো

সৌদি লিগের বর্ষসেরার দৌড়ে রোনালদো

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ০৯:২০

শেষ মুহূর্তের নাটকীয়তায় রূপ নিয়েছে সৌদি প্রো লিগের এবারের মৌসুম। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের শেষ দিনে নির্ধারণ হবে শিরোপার ভাগ্য। অমতাবস্থায় প্রকাশ করা হয়েছে ২০১৫-২৬ মৌসুমের মর্যাদাপূর্ণ বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত ৫ জনের সংক্ষিপ্ত তালিকা। এতে জায়গা করে নিয়েছেন আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগে টেবিলের শীর্ষে থাকা আল নাসরের সংগ্রহ ৮৩ পয়েন্ট। ঠিক ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পুরো মৌসুমে এখনও হারের মুখ না দেখা আল হিলাল। শেষ দিনে দামাকের মুখোমুখি হবে রোনালদোর আল নাসর। এই ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে আল হিলাল লড়বে আল ফায়হার বিপক্ষে। আল নাসর কোনো কারণে পয়েন্ট হারালেই আল হিলালের সামনে সুযোগ থাকবে শেষ মুহূর্তে ট্রফি ছিনিয়ে নেওয়ার।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর যে ক্ষত আল নাসরের হৃদয়ে তৈরি হয়েছে, ঘরোয়া লিগ জিতে সেই দুঃখ ভুলে উদযাপনে মাতাই এখন দলটির মূল লক্ষ্য।

২০২৩ সালে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের দ্বারপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। পুরো মৌসুমে ৭ বার ম্যাচসেরা হওয়া এই পর্তুগিজ মহাতারকাই এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে।

রোনালদোর সাথে মনোনয়নের তালিকায় আছেন তার ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্সও। আল নাসরের হয়ে অভিষেক মৌসুমেই মিডফিল্ডার হিসেবে রেকর্ড ৩টি হ্যাটট্রিক করেছেন ফেলিক্স। ১২টি অ্যাসিস্ট নিয়ে অ্যাসিস্টের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি গোল কন্ট্রিবিউশনেও তিনি রয়েছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে।

মনোনয়নের তালিকায় থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি এবার লিগে ৩১ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৩২ গোল। মৌসুমজুড়ে ৪টি হ্যাটট্রিক এবং ৯ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। অন্যদিকে আল কাদসিয়াহর হয়ে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ শীর্ষ-ফ্লাইট গোলদাতা (৫০ গোল) বনে গেছেন হুলিয়ান কিনোনেস। তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ১৩টি ম্যাচসেরার পুরস্কার। আর আল হিলালের মাঝমাঠের চালিকাশক্তি রুবেন নেভেস প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ২,০০০-এর বেশি পাস দেওয়ার রেকর্ড গড়েছেন। তারাও রয়েছেন সেরা হওয়ার দৌড়ে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading