শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানের ফুটেজ ট্রাইব্যুনালে দেবে ইসলামিক টিভি

শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানের ফুটেজ ট্রাইব্যুনালে দেবে ইসলামিক টিভি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ১৭:২১

ইসলামিক টিভির কাছে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অপারেশনের যত ফুটেজ আছে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন টিভিটির ব্যবস্থাপনা পরিচালক শামস ইস্কান্দার।

সোমবার (১৮ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

ইতোমধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রস্তুত রয়েছে প্রসিকিউশন। এরই মধ্যে ৫ মে বন্ধ হওয়া ইসলামিক টিভি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ফুটেজ ও তথ্য চেয়েছে প্রসিকিউশন। এই মামলার সাক্ষীও হতে পারেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই টিভির সাংবাদিকরা।

২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয় বিটিআরসি।

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সরাসরি লিখিত আদেশে এটি বন্ধ করা হয় বলে দাবি করেন অনেকে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading