স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, আপডেট ১২:৪৮
আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে এবং এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।

ইউডি/রেজা