বেইজিংয়ে পৌঁছালেন পুতিন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৯ মে) ২০২৬, আপডেট ২২:৫০
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুইদিনের সফরে আজ মঙ্গলবার (১৯ মে) রাতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তিনি।
দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্কের ভিত্তি হলো চীনের অর্থনৈতিক শক্তি এবং রাশিয়ার বিপুল তেল উৎপাদন। এ বিষয়টি এবারের বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
চায়না ডেইলির প্রতিবেদন মতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিন ও শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের সাধারণ স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
এ বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর পূর্তি এবং চীন-রাশিয়া প্রতবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশ তাদের সম্পর্ককে আরও গভীর ও উন্নত করবে। এর মাধ্যমে বিশ্বে আরও স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগ করবে।
ইউডি/এবি

