বিলুপ্ত করা হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৯ মে) ২০২৬, আপডেট ২৩:৩০
বহুল প্রত্যাশিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত করা হয়েছে।
এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এই বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ইউডি/এবি

