হামের সঙ্গে নানা জটিলতায় সন্তান নিয়ে দিশেহারা অভিভাবকরা

হামের সঙ্গে নানা জটিলতায় সন্তান নিয়ে দিশেহারা অভিভাবকরা

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ মে, ২০২৬, আপডেট ১৪:১০

এখনো হামের টিকা নিয়ে অবহেলায় অভিভাবকরা। আবার টিকা নেয়ার পর আক্রান্ত হওয়ায় উদ্বেগ কারও কারও। হামের সঙ্গে নানা রকম জটিলতার কারণে সন্তানকে নিয়ে দিশেহারা তারা। চিকিৎসকরা বলছেন, হামের টিকা দেয়ার বিষয়ে প্রান্তিক পর্যায়ে আরও জোরালো প্রচারণা প্রয়োজন, যোগ করা যেতে পারে বেসরকারি সংস্থা ও এনজিওকে।

১৪ মাসের আফিফা। দুই মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রপচার৷ ঈদের পর আবার যাওয়ার কথা অপারেশন থিয়েটারে, তবে এর মাঝেই থাবা হামের। এমন অবস্থায় নিতে পারেনি হামের টিকাও। হাসপাতালে সন্তানের অসহ্য যন্ত্রণায় এখন দিশেহারা মা।

হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। আবার যারা সম্প্রতি নিয়েছে, আক্রান্ত হচ্ছে তাদেরও কেউ কেউ। টিকা নিয়ে অবহেলাও দেখা দিয়েছে কোন কোন অভিভাবকের।

চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই জটিল অবস্থায় আসছেন। দাবি করেন, শ্যামলী শিশু হাসপাতালে কমেছে নতুন রোগীর সংখ্যাও।

এদিকে নতুন করে হামের সংক্রমণ ঠেকাতে টিকা দেয়ার বিষয়ে প্রান্তিক পর্যায়ে আরও জোরালো প্রচারণা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। তারা বলেন, যোগ করা যেতে পারে বেসরকারি সংস্থা ও এনজিওকে।

গত দুইমাসে হাম ও উপসর্গে দেশে সাড়ে চারশোর বেশি মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading