রোগীর পাশে থাকা সুস্থ শিশুরাও আক্রান্ত হচ্ছে হামে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, আপডেট ১৩:৫৪
রোগীর পাশে থাকা সুস্থ শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। অসুস্থ শিশুর পাশে থাকা একাধিক সদস্যদের উপস্থিতি বাড়াচ্ছে ঝুঁকি। বিঘ্নিত হচ্ছে সেবাদান বলছেন চিকিৎসকরা। হাসপাতালে অহেতুক ভীড় না বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।
চারদিন ধরে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে ৬ মাসের নুসরাত। এর এক সপ্তাহ আগেই তার ৬ বছরের ভাই হামে আক্রান্ত হয়ে এ হাসপাতালেই ভর্তি ছিলেন এর পরেই আক্রান্ত হন শিশু নুসরাত।
হামে একই পরিবারের এক শিশু আক্রান্ত হলে অন্য শিশু সংক্রামক হবার সম্ভাবনা বেশি। তবুও হাসপাতালে দেখা যায় একই পরিবারের রোগীর পাশে থাকে তাদের ভাই বোনেরাও। এসব শিশুরাও থাকে উচ্চ ঝুঁকিতে।
এছাড়া রোগীর বিছানায় একাধিক মানুষের অবস্থান ও যাবতীয় কাজ সম্পাদনদের ফলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেগ পেতে হয় বলে জানান চিকিৎসকরা। এতে শিশুর সুস্থতার ক্ষেত্রে সময় বেশি লাগে বলে জানান তারা।
রোগীর পাশে পরিবারের একজন সদস্য ছাড়া অন্য সদস্যদের না থাকার আহ্বান সংশ্লিষ্টদের।
ইউডি/রেজা

