নির্বাচন ভবনে এনআইডি সেবাগ্রহীতাদের প্রবেশ নির্দিষ্ট করে দিচ্ছে ইসি

নির্বাচন ভবনে এনআইডি সেবাগ্রহীতাদের প্রবেশ নির্দিষ্ট করে দিচ্ছে ইসি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ০৮:০০

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের আবেদন নিয়ে আসা সেবাগ্রহীতাদের প্রবেশ নির্দিষ্ট করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে শিডিউল পদ্ধতিতে যাচ্ছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

প্রতিদিন শতশত নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে এই ভবনে আসেন। নিরাপত্তা নিশ্চিত কী হবে-এমন বিষয় জানতে চাইলে কর্মকর্তারাও এই তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, আমরা শিডিউল করে জানিয়ে দেবো। এক্ষেত্রে প্রতিদিন ৫০ জন হতে পারে। তাহলে নিরাপত্তা নিশ্চিত হবে।

এনআইডি সংশোধনের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, আবেদনের ধরণ অনুযায়ী, সাতটি ক্যাটাগরি করা হয়েছে। এগুলো হলো-ক, ক-১, খ, খ-১, গ, গ-১ ও ঘ। আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।

ক-১ ক্যাটাগরি নিষ্পত্তি করেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা। ক ক্যাটাগরি নিষ্পত্তি করেন উপজেলা কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি নিষ্পত্তি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা, গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আর যেকোনো ধরনের বয়স সংশোধন ও জটিল আবেদন নিষ্পত্তি হয় ঘ ক্যাটাগরিতে, যা অনুমোদন করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক। আবেদন বাতিল হলে আপিল করার সুযোগ আছে। এক্ষেত্রে আপিলকারী কর্তৃপক্ষ করা হয়েছে সচিবকে।

সচিবের কাছেও চাহিদা অনুযায়ী তথ্য সংশোধন হলে কমিশনের কাছে আবার রিভিশন করার সুযোগ রাখা হয়েছে। আর ঘ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য প্রতিদিন শতশত মানুষ নির্বাচন ভবনে এসে থাকেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading