ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়

ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১২:০৫

স্বতন্ত্র ইবতেদায়ি মাlদরাসা শিক্ষকদের মার্চ ও এপ্রিল ২০২৬ মাসের আর্থিক অনুদানের চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। আগামী ২৩ মে (শনিবার) এর পর থেকে শিক্ষকরা অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ মে) মাদরাসা শিক্ষা অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের সরকারি অংশের মোট চারটি চেক নির্ধারিত ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া ২১ মে সংশ্লিষ্ট স্মারকের মাধ্যমে চেকগুলো ব্যাংকে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। শিক্ষকরা আগামী ২৩ মে-এর পর নিজ নিজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading