যমুনা সেতু মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

যমুনা সেতু মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১২:০০

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) ভোরের দিকে সেতুর পূর্বপ্রান্ত থেকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার ভোরের দিকে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির জটলা সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুর ওপরে আরো দুটি দুর্ঘটনা ঘটলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading