কারও আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছি না: সালমান খান

কারও আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছি না: সালমান খান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১৫:২০

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের মেজাজ বোঝা বড় দায়! মঙ্গলবার রাতে যে পাপারাজ্জিদের ওপর রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন, বুধবার রাতেই আবার তাদের দিকে বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত। ক্ষুব্ধ সালমানকে শান্ত করতে পাপারাজ্জিরাও হাতজোড় করে ক্ষমা চাইলেন।

ইন্ডিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের নতুন সিনেমা ‘রাজা শিবাজী’র সাফল্য উদযাপনের একটি পার্টিতে হাজির হয়েছিলেন সালমান খান। গাড়ি থেকে ভাইজান নামতেই সেখানে উপস্থিত সব পাপারাজ্জিরা হাতজোড় করে তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন।

পাপারাজ্জিদের এমন কাকুতি-মিনতি দেখে প্রথমে কিছুটা থমকে যান সালমান। তবে পরক্ষণেই নিজের নিরাপত্তারক্ষীদের সরিয়ে এক পাপারাজ্জিদের কাছে ডেকে নেন তিনি। সবার মুখে ‘সরি’ শুনে মুচকি হাসেন এবং ইশারায় বুঝিয়ে দেন সব ঠিক আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বুধবার রাতের একটি ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিরা নিজেদের মধ্যে বলাবলি করছেন, ‘আজ কেউ চেঁচামেচি করবি না রে, লাভ ইউ ভাই।’ তা শুনে রসিকতা করে সালমান বলেন, ‘হ্যাঁ, এই জায়গাটা চিৎকার করার জন্য একদম সঠিক।’

এরপর পাপারাজ্জিরা যখন মঙ্গলবার রাতের আচরণের জন্য আবারও ক্ষমা চান, তখন সালমান মজা করে বলেন, ‘জোরে বলো, তোমাদের কারও আওয়াজ আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না।’ সালমানের এমন খুনসুটি দেখে পাশে থাকা রীতেশ দেশমুখও হাসি চেপে রাখতে পারেননি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading