বাংলাদেশের নতুন কোচ ডুলি
উত্তরদক্ষিণ। শুক্রবার (২২ মে) ২০২৬, আপডেট ২৩:৫০
অবশেষ গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। দায়িত্ব নিতে শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসেছেন জার্মানির বংশোদ্ভূত আমেরিকার কোচ।
জার্মান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি হওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। একটু আগে বাফুফে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
৬৫ বছর বয়সী এই কোচের জার্মানিতে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবল খেলেছেন আমেরিকার হয়ে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি বিশ্বকাপও খেলেছেন তিনি। ১৯৯৪ সালে আমেরিকায় হওয়া বিশ্ব আসরে স্বাগতিকদের হয়ে সবক’টি ম্যাচ খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে তো অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশটির হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি।
ক্লাব ফুটবলে খেলেছেন বায়ের লেভারকুসেন, শালকের মতো ক্লাবে। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর বুন্দেসলিগা শিরোপা জেতেন এফসি কাইজারস্নাউটার্নের জার্সিতে।
ইউডি/এবি

