আজ থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ০৯:২০
২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে।
শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে।
আগামী ৭ জুন রবিবার থেকে যথারীতি বিদ্যালয়সমূহের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
ইউডি/কেএস

