তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ইন্ডিয়া সরকার

তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ইন্ডিয়া সরকার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ১৯:৪৫

নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দলটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছেন।

অভিজিত বর্তমানে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সেখানে থেকেই তিনি তেলাপোকা জনতা পার্টি নামে একটি দল গঠন করেন। এরপর ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। তার এ দল ইন্ডিয়ান তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অভিজিত দিপকে বলেছেন, ইন্ডিয়া সরকার তার ‘আইকনিক’ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।

ইন্ডিয়ার প্রধান বিচারপতি সূর্য কান্ত এ মাসের শুরুতে হাইকোর্টের এক শুনানিতে দেশটির বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদে অভিজিত ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে দল গঠন করেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত পরবর্তীতে দাবি করেন, যেসব তরুণ ভুয়া ডিগ্রি নিয়ে চাকরি করেন তিনি সেসব তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন। সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, “তরুণরা উন্নত ইন্ডিয়ার স্তম্ভ”।

তেলাপোকা জনতা পার্টি নামকরণটি মূলত ইন্ডিয়ার বর্তমান ক্ষমতাসীন ইন্ডিয়ান জনতা পার্টির (বিজেপি) থেকে নেওয়া হয়েছিল।

এই দলের নামে খোলা ইনস্টাগ্রাম পেজটির ফলোয়ার সংখ্যা ২ কোটি ২০ লাখ পার হয়ে যায়। তবে অভিজিত দিপকে জানিয়েছেন, তার এবং দলের ইনস্টাগ্রাম পেজ দুটি হ্যাক করা হয়েছে।

তেলাপোকা জনতা পার্টি এ মুহূর্তে ইন্ডিয়ার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছে। দেশটির মেডিকেল ভর্তিসহ অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে চাপে পড়েছেন ধর্মেন্দ্র। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে।

সূত্র: আলজাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading