তেহরান জাতির অধিকারের বিষয়ে কোন আপস করবে না: স্পিকার গালিবফ
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ১৯:২৫
পাকিস্তান তার জাতি ও দেশের অধিকারের বিষয়ে কোন আপস করবে না। শনিবার (২৩ মে) তেহরানে এক বৈঠকে পাকিস্তানি সেনাপ্রধানকে এই কথা বলেছেন ইরানের শীর্ষ আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।
গালিবফ বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা পুনর্গঠন করেছে এবং আমেরিকা যদি নির্বোধের মতো আবার যুদ্ধ শুরু করে, তবে তার পরিণতি হবে আরও বিধ্বংসী ও তিক্ত।
ইরানে চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা গতি লাভ করার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরানে ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো আশাবাদ ব্যক্ত করেছিল যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হাতের নাগালে আসতে পারে। পাকিস্তান উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-র তথ্যমতে, শুক্রবার গভীর রাতে মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করেন, যা মধ্যরাতের পরেও চলে।
শনিবার পরে তারা ইরানের প্রস্তাব নিয়ে দ্বিতীয় একটি বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মতপার্থক্য এখনও ‘ব্যাপক’ রয়ে গেছে।
এদিকে, কূটনৈতিক তৎপরতার মধ্যেই আমেরিকা আবার ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: ডন
ইউডি/রেজা

