জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ মে, ২০২৬, আপডেট ০৯:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী পুরো এলাকায় অভিযান শুরু করেছে। রবিবার (২৪ মে) মধ্যরাত ১টার দিকে ঘটনাটি ঘটে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরে সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ হামলার সঙ্গে ইয়াসিন বাহিনীর সদস্যরা জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর এই সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তা জানান, ‍রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘেরাও করে অভিযান শুরু করেছে।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, সেখানে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি মাদক ও অস্ত্রের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। স্বল্প আয়ের মানুষদের পাহাড়ি এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আধিপত্য বিস্তার করে আসছিল।

সম্প্রতি যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে সন্ত্রাসীরা এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়। এরপর সরকার সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading