আমেরিকা-ইরান আলোচনায় ‘সম্ভবত আজই’ যুগান্তকারী কিছু হতে পারে: রুবিও

আমেরিকা-ইরান আলোচনায় ‘সম্ভবত আজই’ যুগান্তকারী কিছু হতে পারে: রুবিও

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ মে, ২০২৬, আপডেট ১৪:৩৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনায় ‘সম্ভবত আজই’ কোন খবর আসতে পারে।

‘কাজ এখনও চলছে। আমরা ভাবছিলাম গতকাল রাতে বা হয়তো আজ কিছু খবর পাব।’ সোমবার ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের জন্য ইন্ডিয়ার আগ্রা শহরে যাওয়ার পথে রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা বলেন রুবিও।

মার্কিন কূটনীতিক বলেছেন, ‘প্রণালীগুলো খুলে দেয়া, সেগুলোকে উন্মুক্ত করা এবং পারমাণবিক বিষয় নিয়ে একটি অত্যন্ত বাস্তব, তাৎপর্যপূর্ণ ও সময়-সীমিত আলোচনা হওয়ার বেশ জোরালো প্রস্তাব টেবিলে রয়েছে।’

‘আশা করি আমরা এটা করতে পারব,’ রুবিও বলেন।

এদিকে, চার দিনের ইন্ডিয়া সফরে থাকা রুবিও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনো খারাপ চুক্তি করবেন না। আমেরিকা কূটনীতিকে সফল হওয়ার সবরকম সুযোগ দেবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকা হয় ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি করবে, অথবা দেশটির সঙ্গে ‘অন্য কোন উপায়ে’ কাজ করবে।’

এর একদিন আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন যে, হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন অবরোধ একটি চুক্তি সম্পাদিত, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।

তিনি এও বলেন, ‘উভয় পক্ষকেই সময় নিয়ে বিষয়টি সঠিকভাবে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না।’

অন্যদিকে, ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে যুক্ত তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আমেরিকা এখনও একটি সম্ভাব্য চুক্তির কিছু অংশে বাধা দিচ্ছে, যার মধ্যে জব্দকৃত তহবিল ছাড়ার তেহরানের দাবিও রয়েছে।

আমেরিকা ও ইরান একটি শান্তি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে বলে আশাবাদ বাড়ায় সোমবার তেলের দাম ৬ শতাংশ কমে দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading