সাভারে দুই সড়কে ৮ কিলোমিটার যানজট

সাভারে দুই সড়কে ৮ কিলোমিটার যানজট

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, আপডেট ২১:০০

সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে এবং ঈদে ঘরমুখো মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

মঙ্গলবার (২৬ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেট থেকে নবীনগর-চন্দ্রা সড়কের তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেট থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। এছাড়া জিনারী, বাড়ইপাড়া এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে।

শ্যামলী বাসের যাত্রী শফিউল আলম বলেন, গাবতলী থেকে বাস ছাড়ার পরে কয়েকটি বাসস্ট্যান্ডে গাড়ির ধীর গতি ছিল। কিন্তু সাভার থেকে সিএনপি ও নবীনগর হয়ে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।

এমএনপি বাসের চালক আমিনুল হক বলেন, ঈদে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। একই সাথে যানবাহনের কিছুটা বাড়তি চাপ রয়েছে। গাবতলী থেকে বাস ছেড়ে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কের গাড়ি থামিয়ে যাত্রী উঠানোর কারণে ও পোশাক শ্রমিকরা সড়কে ভিড় করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে, পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading