‘বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

‘বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ মে) ২০২৬, আপডেট ০৮:০০


আজ পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে মুসল্লিরা দলে দলে এখানে নামাজ আদায় করতে আসেন। সকাল সোয়া ৭টায় ঈদের প্রথম  জামাত অনুষ্ঠিত হয়।

আনন্দ ও আত্মত্যাগ, সাম্য, ও মানবিকতার মহিমা ধারণ করে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের ধর্মীয় জীবনের অন্যতম প্রধান এ উৎসব আজ।  

পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপনে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মূলত এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্মর হয়ে আসছে।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব)  মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading