মালয়েশিয়া ও পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

মালয়েশিয়া ও পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ মে, ২০২৬, আপডেট ১২:৪

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়াকেশমানবিক অবস্থানের জন্য এবং পাকিস্তানকে তার দেশের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েল যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনে তিনি কূটনীতির প্রতি ইরানের অঙ্গীকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করাই ইরানের নীতি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading