পৌনে এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

পৌনে এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ মে, ২০২৬, আপডেট ১৮:৩০

পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

এর আগে, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় সকাল বিকেল ৪ টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বিকেল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বিকেল ৪টা ৫০ মিনিট থেকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পৌনে এক ঘণ্টা পর বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ১৫টি চলাচল করছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading