সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ মে, ২০২৬, আপডেট ২২:১০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় তেল পরিবহনে ব্যবহৃত একটি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী দল ওয়াগনটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাইনচ্যুত ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো এখন একে একে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’

এর আগে দুর্ঘটনাকবলিত তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসার পর লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে বিষয়টি লোকোমাস্টারকে জানালে ট্রেন থামানো হয়।

তিনি বলেন, ‘ধোঁয়ার উৎসস্থলে গিয়ে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনে কোনো তেল ছিল না।’

DUD.NEWS

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading