সাভারে ৫ লাখ ২৮ হাজার পিস কাঁচা চামড়া সংরক্ষণ
উত্তরদক্ষিণ। শনিবার (৩০ মে) ২০২৬, আপডেট ১৩:৩০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে পৌঁছাচ্ছে।
শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত সেখানে প্রায় ৫ লাখ ২৮ হাজার পিস কাঁচা চামড়া সংরক্ষণ করা হয়েছে।
সরেজমিনে সাভারের চামড়া শিল্পনগরী ঘুরে দেখা যায়, সংগ্রহ করা চামড়াগুলো কাটিং করে লবণ প্রয়োগের মাধ্যমে স্তূপ করে রাখা হয়েছে। নির্ধারিত সময় পর এসব চামড়ার স্তূপ ভেঙে ওয়েট ব্লু উৎপাদনের জন্য ড্রামে দেয়া হবে। এরপর কয়েক ধাপের প্রক্রিয়ার মধ্য দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত শিল্পনগরীতে মোট ১ হাজার ১৭৭টি ট্রাক প্রবেশ করেছে। এসব ট্রাকে ছিল ৫ লাখ ১১ হাজার ৫১৩ পিস গরুর চামড়া এবং ১৬ হাজার ১৩৬ পিস ছাগলের চামড়া।
ইউডি/এবি

