হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ইন্ডিয়ার

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ইন্ডিয়ার

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ মে, ২০২৬, আপডেট ১৮:৫

আমেরিকা-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ইন্ডিয়ান বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ইন্ডিয়া। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটকা পড়া এই ১৩টি ইন্ডিয়ান জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার জাহাজ, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার জাহাজ, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে।

এএফপিকে উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ইন্ডিয়ায় ফিরিয়ে আনা।

জাহাজগুলো ফিরিয়ে আনতে ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইন্ডিয়ান দূতাবাসগুলো এবং ইন্ডিয়ার সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।

ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা।

সেই ট্যাংকার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫-২৬ মে হরমুজ প্রণালি অঞ্চল থেকে ইন্ডিয়ার দিকে রওনা হয়েছে নিসোস কেরোস।

উপেশ জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ইন্ডিয়ান জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, “ইন্ডিয়ার সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ইন্ডিয়ান নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।”

সূত্র : এএফপি, গালফ নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading