সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ মে, ২০২৬, আপডেট ১৭:৩০
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩১ মে) সংবাদ সম্মেলনে আসছেন। সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার (১ জুন) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর এটিই হতে যাচ্ছে তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন-প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
ইউডি/রেজা

