ছুটি শেষে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ

ছুটি শেষে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ মে, ২০২৬, আপডেট ২০:৫০

ঈদ শেষে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ। এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে গাড়ির চলাচল বৃদ্ধি পেলেও নেই কোনো যানজট।

রবিবার (৩১ মে) সকাল থেকে ঢাকামুখী লেনে যান চলাচল বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ।

পদ্মা সেতুর কারণে এবারের ঈদযাত্রায় এই পথে ঘরমুখো মানুষের যাত্রা যেমন ছিল নির্বিঘ্ন, তেমনি ফেরার পথে কোন বিড়ম্বনা ছাড়াই পদ্মা সেতু হয়ে কর্মস্থলে ফিরতে পারছে।

ঈদের ছুটি শেষে আগামীকাল (সোমবার) থেকে কর্মদিবস শুরু হওয়ার কারণে আজ সোমবার (৩১ মে) সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। দূরপাল্লার গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপ নেই।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউর হায়দার সন্ধা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটি শেষ হয়ে সোমবার কর্মদিবস শুরু হওয়ার কারণে রবিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তাই ঢাকামুখী লেনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সেতু এলাকা ও এক্সপ্রেসওয়েতে যানজট নেই। গণপরিবহনগুলো এসে টোল দিয়ে স্বাচ্ছন্দে সেতু পারাপার হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading