সরদার আজমুনকে বাদ দিয়েই ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

সরদার আজমুনকে বাদ দিয়েই ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, আপডেট ০৯:০০

সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান। দেশটি কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। তবে এবার ইতিহাস বদলে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে দেশটি।

সেই লক্ষ্যে অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সাবেক ফুটবলার ও কোচ আমির গালেনোই। মেহদি তারেমি ও আলিরেজা জাহানবখশের ওপর ভরসা রাখলেও, সরদার আজমুনকে বাদ দিয়েছেন তিনি।

এর আগে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭টি গোল করা আজমুনকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও ইরানের উপ-রাষ্ট্রপতি আব্দুলকরিম হোসেইনজাদেহ তাকে দলে ফেরার আহ্বান জানিয়েছিলেন। দলকে নেতৃত্ব দেবেন উইঙ্গার আলিরেজা জাহানবখশ। ৩২ বছর বয়সী দেন্দেরের এই ফুটবলার ইরানের হয়ে ৯৮ম্যাচে ১৭টি গোল করেছেন।

বিশ্বকাপের জন্য ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কয়েকমাস ধরে অনিশ্চয়তার মুখে ইরান মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় তাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। দেশটির গ্রুপ পর্বের তিনটি ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে। তারা ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে এবং পাঁচ দিন পর সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।

ইরানের স্কোয়াড:
গোলরক্ষক:
আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, রামিন রেজাইয়ান

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ ⁠এজাতোলাহি, মেহেদি গাইদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলীরেজা জাহানবখশ, মোহাম্মদ মহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি

ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দরগাহি, আমির হোসেইন হোসেনজাদেহ, মেহেদি তারেমি, শাহরিয়ার অলিম্পিয়াকোসের হয়ে খেলা ৩৩ বছর বয়সী মোগানলু তারেমি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading