আমেরিকা-ইসরায়েলের ইরান যুদ্ধে অংশ নেবে না স্পেন: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা-ইসরায়েলের ইরান যুদ্ধে অংশ নেবে না স্পেন: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, আপডেট ১৯:২৬

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরায়েলের যেকোনো সামরিক অভিযানে স্পেন অংশ নেবে না এবং কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধিকারী পদক্ষেপেও জড়াবে না।

মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেব না যা সংঘাত আরও বাড়াতে পারে। আমাদের মতে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

আলবারেস আরও বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার মূল বিভাজন হলো—একদিকে আন্তর্জাতিক আইনভিত্তিক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে ‘জঙ্গলের আইন’, যেখানে কূটনীতির পরিবর্তে সহিংসতা ও যুদ্ধকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, বিশ্বকে এই দুটি অবস্থানের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

স্পেন দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের গাজা যুদ্ধনীতির অন্যতম সমালোচক দেশ হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে দেশটি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading