নৌবাহিনীর বহরে যুক্ত হলো ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১২:৫৮
বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ভাসমান ক্রেন- বিএনএফসি বলীয়ান।
নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে (ডিইডব্লিউ) ভাসমান ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ-তে দেশীয় প্রযুক্তিতে ভাসমান এই ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ৩০ জুন। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।
ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।
বিএনএফসি-বলীয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌ-বাহিনী প্রধান।
ইউডি/রেজা

