এনসিপির ছায়া বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকা

এনসিপির ছায়া বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকা

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৫ জুন) ২০২৬, আপডেট ২২:৩৫

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেছে এনসিপি। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামের এই ছায়া বাজেটে অর্থনৈতিক সংস্কার, রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা জোরদারে জোর দেওয়া হয়েছে। প্রস্তাব রয়েছে ৭১টি।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদসহ ছায়া বাজেট প্রণয়ন কমিটির নেতারা।

ছায়া বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় (এডিপি) ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৬৬৭ কোটি টাকা। পরিচালনসহ ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা। ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৫৭ কোটি টাকা। ঘাটতি দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে এনসিপির ছায়া বাজেটে। 

রাজস্ব আয় বৃদ্ধিতে এনসিপি কর-জিডিপি অনুপাত বৃদ্ধির পরিকল্পনায় কিছু প্রস্তাব করেছে। বাংলাদেশে বর্তমানে কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৭ শতাংশ। যা শ্রীলঙ্কা ও পাকিস্তানে ১১ শতাংশের বেশি। আগামী চার অর্থবছরে বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ১৩ দশমিক ১ শতাংশে উন্নীতের পরিকল্পনা জানিয়েছে এনসিপি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading