রাশিয়ায় জনশক্তি রফতানির সংখ্যা এক লাখে উন্নীতের উদ্যোগ

রাশিয়ায় জনশক্তি রফতানির সংখ্যা এক লাখে উন্নীতের উদ্যোগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, আপডেট ১২:১০

রাশিয়ায় বাংলাদেশি জনশক্তি রফতানি এক লাখে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রস্তাবে রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার (৮ জুন) গণামাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রফতানি আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব উত্থাপন করলে তারা বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

‘এ ছাড়া, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে উভয় পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রফতানি দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দলকে রাশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ পক্ষ’, যোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, সফরকালে প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির প্রয়োগ নিয়ে একটি রুশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যা রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে। পাশাপাশি, বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং দেশে এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া।

ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading