সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু আজ

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু আজ

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ জুন, ২০২৬, আপডেট ০৮:০০

সাত সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (৯ জুন)।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১০ জুন) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন চলবে ২০ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির আওতাভুক্ত সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদনের যোগ্যতা, ইউনিটভিত্তিক আসনসংখ্যা এবং অন্যান্য ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading