‘গোলাপ’ নিয়ে ফের আলোচনায় পরীমণি-নীরব

‘গোলাপ’ নিয়ে ফের আলোচনায় পরীমণি-নীরব

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ জুন, ২০২৬, আপডেট ০৮:২০

ঘোষণার পর একাধিকবার পিছিয়েছে ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা অনিশ্চয়তা কাটিয়ে ফের আশার আলো দেখছেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক নীরব। ফলে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনা চলছে এ সিনেমা নিয়ে।

নীরবের সঙ্গে তোলা একটি ছবি পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সিনেমাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গোলাপ’ নিয়ে দু’জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

রাইজিংবিডিকে নীরব বলেন, “বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ কাজ পিছিয়েছে। আমরা চাই, খুব শিগগির শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমণির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।”

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যকার অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পরীমণি ও নীরবকে।

এদিকে, ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির ভিড়ে পিছিয়েছে এই দুই তারকার পৃথক দুটি চলচ্চিত্র। পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। খুব শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে, নীরব অভিনীত ‘শিরোনাম’ চলচ্চিত্রের মুক্তিও পিছিয়েছে। খুব শিগগির মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সবকিছু ঠিক থাকলে, স্থগিত থাকা ‘গোলাপ’-এর ক্যামেরাও খুব শিগগির ওপেন হবে। আর এটিই হতে পারে পরীমণি-নীরব জুটির প্রত্যাবর্তনের সূচনা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading