টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্‌-দ্বীনের নির্বাহী পরিচালকের

টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্‌-দ্বীনের নির্বাহী পরিচালকের

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ জুন, ২০২৬, আপডেট ১৭:৩০

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছেন আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার (১৫ জুন) মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি নবজাতক শিশু মৃত্যু ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, মন্ত্রীর পেছনে আমি টাকা নিয়ে ঘুরি নাই।

তিনি বলেন, লাইসেন্স বাতিলের যে রিপোর্ট দেয়া হয়েছে, সেখানে ভেন্টিলেশনের কথা উঠে আসছে। আমরা পুরো হাসপাতালের ভেন্টিলেশন সিস্টেম নতুনভাবে করছি। হাসপাতালে বেকারি ছিল, এখন সেটা বন্ধ করা হয়েছে।

বন্ধ ঘোষণার পর থেকে নতুন করে রোগী ভর্তি বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে বেশ কয়েকজন ক্রিটিকাল রোগী রয়েছে।

হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলে জানান ডা. শেখ মহিউদ্দিন।

এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading