রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ০৮:০০

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হয়েছে। ভিন্নরকম স্বাদের কারণে ভোক্তাপ্রিয় এ আম বাজারে বিক্রি শুরু হওয়ায় আম চাষিরা প্রায় আড়াইশ কোটি টাকার আম কেন-বেচার সম্ভবনা দেখছেন।

রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে হাঁড়িভাঙ্গা আম বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় তার সঙ্গে ছিলেন- কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ইউএনও মোহাম্মদ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম রাকিবুল হাসান ফেরদৌস, স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দসহ কৃষক-ব্যবসায়ীরা।

পরে তিনি পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাড়িভাঙ্গা আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর পদাগঞ্জ হাট পরিদর্শন করেন এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এ সময় রংপুরের মিঠাপুকুর উপজেলার আম বিক্রির জন্য বিখ্যাত পদগঞ্জ হাটের বেহালদশার কথা তুলে ধরে আম চাষি-বিক্রেতা ও আম ক্রয় করতে আসা ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এক অস্বস্তির পরিবেশে হাঁড়িভাঙ্গা আমের পশরা সাজিয়ে বসতে হয় আম চাষিদের। পদাগঞ্জ হাটের অবস্থা সামান্য বৃষ্টিতে জমি কাদামাটি একাকার হয়ে যায়। হাটে নেই কোনো আম বিক্রির সেট, খোলা আকাশের নিচেই চলছে কেনা-বেচা। মাঝে মধ্যে দু-একটি সেড থাকলেও তা ব্যবহারের জন্য স্বস্তিকর নয়। আশেপাশের বাইপাস সড়কগুলোও কর্দমাক্ত।

এসব বিষয় আম ব্যবসায়ীদের কাছে শোনার পর জেলা প্রশাসক অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাড়িভাঙ্গা আমের রপ্তানি, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, ওয়াশব্লক তৈরি, ব্যাংকের শাখা স্থাপন, ম্যাংগো ট্রেনের ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

সোমবার সরেজমিনে পদাগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাঁড়িভাঙ্গার রাজধানী পদাগঞ্জ বাজারের প্রবেশমুখ কর্দমাক্ত। বৃষ্টি আসলেই বেচাবিক্রির কোনো পরিবেশ থাকে না। হাটের মাঠ ছাপিয়ে প্রধান সড়কটির প্রায় দেড় কিলোমিটার জুড়ে বেচা-বিক্রির হাট বসে। ড্রেন না থাকায় পানিও অপসারণ হতে পারে না। অথচ এই হাট থেকেই এবার আড়াইশত কোটি টাকার আম বেচা-বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ ও আম চাষিরা।

পদাগঞ্জ হাটে কথা হয় খুচরা, পাইকারী, অনলাইন ব্যবসায়ী ও বরগা আম চাষিদের সঙ্গে। এ সময় তারা হাট ও আশেপাশের রাস্তাঘাটের বেহালদশার কথা তুলে ধরেন।

এ ব্যাপারে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ জানান, হাটটির উন্নয়নের সব দায়িত্ব চেয়ারম্যানের। এজন্য চেয়ারম্যানকে বরাদ্দে দেওয়া হয়। তিনি কেন এ ব্যপারে উদাসিন জানি না। দ্রুত হাটটির সংস্কার ও অবকাঠামো নির্মান জরুরি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ এপ্রিল জিআই বা ভৌগলিক পণ্যের স্বীকৃতি পায় হাঁড়িভাঙ্গা আম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading