সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবে এখনো সাড়া মেলেনি: বিরোধীদলীয় নেতা

সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবে এখনো সাড়া মেলেনি: বিরোধীদলীয় নেতা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ১৩:৫৫

সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গত কয়েকটা সংসদে কার্যকর বিরোধী দল ছিল না। এর আগে ছিল বিরোধী দল ফাইল ছুড়াছুড়ি করবে। কিন্তু আমরা বগলদাবা বিরোধী দল হব না। একইসঙ্গে সংসদে এমন আচরণ করব না, যাতে মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, জনস্বার্থে কয়েকটি নোটিশ দিয়েছি। সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সমাধান পাইনি।

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে পুশইন নিয়ে নোটিশ দিয়েছিলাম, গড়িমসি করা হয়েছে। নোটিশদাতাকে ডেকে বলা হয়েছে, সেনসিটিভ ইস্যু, প্রত্যাহার করে নিন।

তিনি আরও বলেন, দেশ এবং মানুষের স্বার্থে কথা বলব। এক মিনিট সময়ও নষ্ট করতে চাই না। অহেতুক সময় নষ্ট করে জনগণের অর্থ খরচ করতে চাই না।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading