তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে: আইইএ

তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে: আইইএ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১৬:৩

বিশ্ব তেল বাজার হরমুজ প্রণালি বন্ধ হয়ে সৃষ্ট বড় ধরনের সরবরাহ সংকট থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হবে এবং ২০২৭ সালের মধ্যে তা উল্লেখযোগ্য উদ্বৃত্ত অবস্থায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরা।

আইইএ তাদের মাসিক তেল বাজার প্রতিবেদনে বলেছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় এবং আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার হলে উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহে যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছিল, তা শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ওই বিঘ্নের কারণে প্রতিদিন ১ কোটি ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন ব্যাহত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, যদি এই চুক্তি কার্যকর থাকে, তাহলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ও উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক হবে। বিশেষ করে আমেরিকার অবরোধ প্রত্যাহারের পর ইরানের তেল রপ্তানি পুরোপুরি পুনরায় শুরু হতে পারবে।

আইইএ আরও জানায়, জুনের শুরুতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওমান উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কারণে এ প্রবাহ বৃদ্ধি পায়, যার ফলে মে মাসে দৈনিক ৯.৬ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে প্রায় ১২ মিলিয়ন ব্যারেলে পৌঁছায়।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। কারণ প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করতে হবে এবং সরবরাহ শৃঙ্খল পুরোপুরি স্বাভাবিক হতে কি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading