ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ওবামা ‘ঘুষ’ দিয়েছিলেন: ট্রাম্প

ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ওবামা ‘ঘুষ’ দিয়েছিলেন: ট্রাম্প

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১৮:৫৮

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তিতে অর্থ দিয়ে সমঝোতা করেছিলেন বলে অভিযোগ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওবামা প্রশাসনের করা ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ) চুক্তির সময় ইরানকে ১৭০ কোটি ডলার নগদ অর্থ দেওয়া হয়েছিল।

বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্প বলেন, ওবামা তাদের ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দিয়েছিলেন। ব্যাংক থেকে নেওয়া সেই অর্থ একটি বোয়িং ৭৫৭ বিমানে করে ইরানে পাঠানো হয়েছিল। আমি এর ছবি দেখেছি।

তিনি আরও বলেন, তিনি (ওবামা) সমঝোতায় পৌঁছাতে ঘুষের পথ বেছে নিয়েছিলেন। আমি তা করিনি।

আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে তেহরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার খবরকে মিথ্যা দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা এক পয়সাও দেব না। আমরা কোন বিনিয়োগ করছি না এবং আমাদের কোন তহবিলও নেই।

তবে উপসাগরীয় দেশগুলো ইরানে বিনিয়োগ করলে তাতে আপত্তি নেই বলে জানান তিনি। ট্রাম্প বলেন, আমি তাদের বিনিয়োগ করতে বলছি না। তবে তারা যদি করে, সেটি ঠিক আছে।

তিনি আরও বলেন, ইরানের আচরণ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত উপসাগরীয় দেশগুলো সম্ভবত কিছুদিন এ ধরনের বিনিয়োগ করবে না।

ইরানের সঙ্গে আলোচিত সমঝোতা চূড়ান্ত কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, এটি এখনো চূড়ান্ত নয়।

তিনি জানান, এটি একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং), চূড়ান্ত চুক্তি নয়।

ট্রাম্প বলেন, আমি যদি এটি পছন্দ না করি, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালানো এবং বোমা হামলায় ফিরে যাব। তিনি আরও বলেন, তারা যদি আচরণ ঠিক না করে, তাহলে আমরা আবার হামলায় ফিরে যেতে পারি।

আমেরিকা ও ইরানের সম্ভাব্য সমঝোতাকে খুব শক্তিশালী আখ্যা দিয়ে তিনি বলেন, কেউ জানে না এটি কী, কিন্তু এটি খুব শক্তিশালী।

ট্রাম্প আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাজার। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী এক-দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি চালু হয়ে যাবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading