গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ১১:৩৭
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়েই সংস্কার করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এ প্রথম গণমাধ্যমের সকলকে একসাথে করতে পেরেছি এবং এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে, আমাদের জন্য এটি বিরাট সুযোগ। সরকার একটি সমন্বয়কারির দায়িত্ব পালন করবে। এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথরেখা তৈরি করতে পারব।
এ কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।
কর্মশালায় গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা।
ইউডি/কেএস

