এমপিওভুক্ত শিক্ষকদের অপেক্ষার অবসান? পে-স্কেল নিয়ে বড় সুখবর শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের অপেক্ষার অবসান? পে-স্কেল নিয়ে বড় সুখবর শিক্ষামন্ত্রীর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ১৮:০৮

নবম জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নবম জাতীয় পে-স্কেল ও বেসরকারি শিক্ষকদের বিষয়টি নিয়ে কাজ চলছে। সব সমস্যার সমাধান হয়নি, তবে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পে-স্কেলে তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও নৈতিক বিকাশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ ঘটে। নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ শেখানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে শিক্ষক নিয়োগ ও সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading