অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ইসির চিঠি

অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ইসির চিঠি

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ০৯:০০

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে থেকে অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও শেরে বাংলা নগর থানায় চিঠি পাঠিয়েছে কমিশন।

রবিবার (২১ জুন) ইসির জুন মাসের মাসিক সমন্বয় সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের জন্য শেরে বাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে এবং উচ্ছেদের জন্য অভিযান চালানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, অবৈধ দোকানগুলো ইসি ভবনের সামনে আর যেন বসতে না পারে, সে জন্য আমরা অফিসিয়ালভাবে চিঠি দিয়েছি।

এর আগে গত ১৯ মে শেরে বাংলা নগর থানার পুলিশের সহায়তায় প্রথমবারের মতো অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান উচ্ছেদ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading