এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ। সোমবার (২২ জুন) ২০২৬, আপডেট ২২:১০

দুর্দান্তভাবে এবারের বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। 
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে আজ। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।

এ ছাড়া আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া মূল একাদশই প্রায় অপরিবর্তিত রয়েছে। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক) নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading