আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ
উত্তরদক্ষিণ। সোমবার (২২ জুন) ২০২৬, আপডেট ২২:৫০
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অস্ট্রিয়ার কোচ রালফ র্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল দল ভাবা ঠিক হবে না, কারণ পুরো দলটাই অত্যন্ত শক্তিশালী।
ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র্যাংনিক বলেন, তারা এখন পর্যন্ত কোনো দুর্বল দিক খুঁজে পাননি।
তার ভাষায়, আর্জেন্টিনা এমন একটি দল যেখানে প্রতিটি পজিশনে উচ্চমানের খেলোয়াড় রয়েছে। তাই তাদের কেবল একজন তারকার দল হিসেবে দেখা ভুল হবে।
ইউডি/এবি

