মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ

মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৩:৩৫

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading