যুদ্ধ বন্ধে চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান

যুদ্ধ বন্ধে চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৫:৫০

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আমেরিকার চুক্তিকে ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই সমঝোতা কোন ধরনের চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি ইরানি জনগণের প্রতিরোধ ও জাতীয় শক্তিমত্তার প্রতিফলন।

বুধবার (২৪ জুন) আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে গালিবাফ এই মন্তব্য করেন।

আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা কোন চাপ ও জোরজবরদস্তির মাধ্যমে অর্জিত হয়নি; এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ এবং কর্তৃত্বের ফল।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে তিনি আরও দাবি করেন, আলোচনার ফলাফল তেহরানের জন্য রাজনৈতিকভাবে অনুকূল হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

গালিবাফের ভাষায়, ‘এ কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপ ইস্যুতে ফের মুখোমুখি অবস্থানে আমেরিকা ও ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান কোন টোল বসাতে পারবে না। হরমুজ পার হতে গেলে টোল দিতে হবে, এমন কোন বিষয় ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে থাকবে না। এটা আন্তর্জাতিক জলপথ। সেখানে কোন দেশ টোল সংগ্রহ করতে পারে না। আন্তর্জাতিক আইন তাদের সেই অনুমতি দেয় না।

অন্যদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার বলেছেন, সবাই জানে হরমুজ প্রণালি কখনোই যুদ্ধের আগের অবস্থায় যেতে পারে না।

ইরান ও ওমান জানিয়েছে, হরমুজের প্রশাসন কীভাবে চালানো হবে, কীভাবে পরিষেবা দেওয়া হবে, তার খরচ কী হবে তা নিয়ে তারা আলোচনা করছে।

ইরান বারবার ইঙ্গিত দিয়েছে, তারা হরমুজে জাহাজ চলাচলের জন্য টোল বসাতে চায়। বর্তমান সমঝোতায় বলা হয়েছে, আগামী ৬০ দিন ইরান বিনা শুল্কে হরমুজ দিয়ে জাহাজ চলাচল করতে দেবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading