ঘুম ভেঙে ভিডিওর খবর পান হাবিব ওয়াহিদ

ঘুম ভেঙে ভিডিওর খবর পান হাবিব ওয়াহিদ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৬:০৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বাজছে বাংলাদেশি সংগীতশিল্পী হাবিবের গান। এমন নীরব আন্তর্জাতিক স্বীকৃতি, ঠিক যেন ‘মহাজাদু’।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওচিত্রে আবহসংগীত হিসেবে ‘মহাজাদু’ গানটি ব্যবহারে নিজেকে ভাগ্যবান মনে করছেন হাবিব ওয়াহিদ। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে নিজের গান শুনে প্রথমে খানিকটা অবাক হলেও বেশ সম্মানিত বোধ করছেন তিনি।

তবে গানটি ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছু জানতেন না হাবিব। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কখনও দেখা বা কথাও হয়নি। সকালে ঘুম থেকে উঠে বিভিন্নজনের পাঠানো লিংকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি।

হাবিব ওয়াহিদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহারের বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক ভিডিওতে তার গান জায়গা পাওয়ার বিষয়টিকে সম্মানের হিসেবেই দেখছেন তিনি।

সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন হাবিব। তবে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আনন্দিত করেছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

বর্তমানে নতুন গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন হাবিব। সম্প্রতি প্রকাশিত তার ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের গানটি শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। কূটনৈতিক সফরের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একটি গান ব্যবহারের ঘটনা যেমন সংগীতপ্রেমীদের দৃষ্টি কেড়েছে, তেমনি শিল্পী হাবিব ওয়াহিদের জন্যও হয়ে উঠেছে এক আনন্দময় বিস্ময়ের মুহূর্ত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading