আবারো কমল স্বর্ণ-রূপার দাম

আবারো কমল স্বর্ণ-রূপার দাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, আপডেট ১২:৪৫

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এনিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে, রূপার প্রতিভরিতে দাম সর্বোচ্চ ৩৫০ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৮৯ ডলার।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯২ টাকা কমিয়ে ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading