শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ

শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, আপডেট ১৬:৫৫

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। তিনি বলেন, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। সেই নির্দেশের ধারাবাহিকতায় অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হলো। ফৌজদারি আইনে পারদর্শী এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই চালাবেন।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীতের শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা। এতে তাকে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দু’জনকেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। কনডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading